মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত পাইলট ও ক্র’রা আজ ফিরবেন

মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত পাইলট ও ক্র’রা আজ ফিরবেন।

মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত পাইলট ও ক্রু’রা আজ শুক্রবার (১০ মে) দেশে ফিরবেন। একইসঙ্গে আহত যাত্রীদের মধ্যে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদেরও দেশে ফিরিয়ে আনবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শুক্রবার বেলা ৩টার দিকে একটি ফ্লাইট ঢাকা থেকে মিয়ারমারের উদ্দেশে যাত্রা করবে।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, ‘পাইলট, কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের ফিরয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট শুক্রবার মিয়ানমার যাচ্ছে। একইসঙ্গে আহত যারা আসতে চাইবেন তাদেরও ফিরিয়ে আনা হবে। চিকিৎসকদের পরামর্শ ও মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্লাইটটি ঢাকায় ফিরবে।’

বুধবার (৮ মে) ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে পড়ে বিমানের একটি ফ্লাইট। বিমানটিতে শিশুসহ ২৯ যাত্রী, দু’জন পাইলট, দু’জন কেবিন ক্রু ও দু’জন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন। এ ঘটনায় আহত ১৯ যাত্রীকে ইয়াঙ্গুনের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতেই চার যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.