পরিচালকের সঙ্গে শাহরুখের মনোমালিন্য

পরিচালকের সঙ্গে শাহরুখের মনোমালিন্য।

আপাতদৃষ্টিতে বলিউডে ক্লিন ইমেজ শাহরুখ খানের। কাজ নিয়েই মেতে থাকেন। এর বাইরে কারও সঙ্গে তোর ঝামেলার খবর তেমন পাওয়া যায় না। কিন্তু এবার বলিউডেরই এক পরিচালকের সঙ্গে নাকি মনোমালিন্য শুরু হয়েছে শাহরুখ খানের! তিনি বাদশাহর ‘জিরো’ ছবির পরিচালক আনন্দ এল রাই।

শাহরুখের শেষ মুক্তিপ্রাপ্ত বড় বাজেটের ছবি ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এর জন্য তিনি সম্পূর্ণভাবে দায়ী করেছেন পরিচালক আনন্দ এল রাইকে। এটা নিয়েই নাকি ঝগড়ার সূত্রপাত। সেই অশান্তির মাত্রা এতটাই বেশি যে, আনন্দের সঙ্গে নাকি সব রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছেন শাহরুখ!

বলিউড সূত্রে খবর, শাহরুখের সঙ্গে আনন্দের সম্পর্ক খুবই ভালো ছিল। কিন্তু ‘জিরো’ মুক্তির পর থেকেই তিক্ততার শুরু। এই ছবির অনেক দৃশ্যে নাকি নতুন কিছু করতে চেয়েছিলেন কিং খান। কিন্তু আনন্দ বাধা দেয়ায় তা সম্ভব হয়নি। দর্শকও শাহরুখের বামন চরিত্র ঠিকভাবে গ্রহণ করেননি।

এসব মিলিয়েই ছবির ব্যবসায়িক অসাফল্যের দায় সম্পূর্ণ আনন্দের বলে নাকি মনে করেন শাহরুখ খান। সেই থেকেই দুইজনের মনোমালিন্য চরমে ওঠে। যদিও শাহরুখ-আনন্দের সম্পর্কের অবনতির খবর অস্বীকার করছে বলিউডের একটা অংশ। তবে আসল সত্যিটা খোলসা করেননি কেউই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.