যে কারণে বন্ধ হলো থাইল্যান্ডের ‘মায়া বে’ সৈকত

যে কারণে বন্ধ হলো থাইল্যান্ডের ‘মায়া বে’ সৈকত।

২০০০ সালে মুক্তি পায় লিওনার্দো ডি ক্যাপ্রিওর ‘দ্য বিচ’ সিনেমাটি। এর বড় একটি অংশের শুটিং হয়েছিল থাইল্যান্ডের ‘মায়া বে’ সৈকতে। তখন থেকেই জনপ্রিয়তা পেতে থাকে সৈকতটি। দিন দিন বাড়তে থাকে পর্যটকের সংখ্যা।

তবে অতিরিক্ত পর্যটকের উপস্থিতি সামলাতে না পেরে অবশেষে বন্ধ করে দেওয়া হলো সৈকতটি। কারণ সৈকতের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে চলেছে। তাই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্য ২০২১ সাল পর্যন্ত এটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

দেশটির পর্যটন দফতর জানায়, ২০১৮ সালে সৈকতে ২৫ লাখ পর্যটক হাজির হয়েছিল। প্রতিদিন ৬ হাজারেরও বেশি ভ্রমণকারী উপস্থিত হয় সৈকতটিতে। বন্ধ থাকার সময়ে সৈকতকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রাকৃতিক পরিবেশও ফিরিয়ে আনা হবে।

সূত্র জানায়, সৈকতে অতিরিক্ত পর্যটকের কারণে বন্যপ্রাণী ও উপকূলীয় গাছপালা ধ্বংস হচ্ছে। এছাড়া পর্যটকরা প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন ময়লা-আবর্জনা সাগরে ও বেলাভূমিতে ফেলে রাখে।

এতে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়। যেভাবে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়েছে, তাতে ঠিক করতে অনেক সময় প্রয়োজন। তাই সময় নিয়ে ঠিক করে পর্যটনের জন্য খোলা হবে সৈকতটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.