যুক্তরাষ্ট্র ভ্রমণে চীনের সতর্কতা জারি

যুক্তরাষ্ট্র ভ্রমণে চীনের সতর্কতা জারি।

যুক্তরাষ্ট্রে ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে চীন। বন্দুকধারীর হামলায় প্রাণহানির ঘটনায় চীন তাদের নাগরিকদের জন্য এ সতর্কতা জারি করে।

এছাড়া যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদের নামেও চীনা নাগরিকদের ‘হয়রানি’ করছে বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান দ্বন্দ্বের মধ্যে এ ভ্রমণ সতর্কতা জারি করল চীন।

সতর্কতার বিষয়ে চীনা সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে এক উপস্থাপক বলেন, ‘যুক্তরাষ্ট্রে সম্প্রতি ঘন ঘন গুলিবর্ষণ, ডাকাতি ও চুরির ঘটনা ঘটছে। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ঘুরতে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের ঝুঁকির বিষয়গুলো ভালোভাবে মূল্যায়ন করতে বলেছে।’

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এক সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এ সতর্কতা ‘দরকার ছিল’।

কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো চীনা নাগরিকদের সেদেশে প্রবেশ বা সেখান থেকে চলে আসার সময় জিজ্ঞাসাবাদ এবং নানা ধরনের সাক্ষাৎকারসহ বিভিন্নভাবে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি। খবর বিবিসি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.