টয়লেট ভেবে বিমানের ইমার্জেন্সি দরজা খুলে দিলেন যাত্রী।
গত শুক্রবার ম্যানচেস্টার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা পাকিস্তান এয়ারলাইন্সের ইসলামাবাদমুখী পিকে ৭০২ বিমানে এ ঘটনা ঘটে। বিমানবন্দরে অপেক্ষমাণ বিমানের ইমার্জেন্সি দরজা খুলে বিপত্তি ঘটালেন এক নারী যাত্রী। পরে ওই নারী স্বীকার করেন, টয়লেট ভেবে তিনি ইমার্জেন্সি দরজা ভুলে খুলে ফেলেছিলেন।। তার এ ভুলের কারণে ওই ফ্লাইট বাতিল করা হয়। সাত ঘণ্টা বিলম্বে ৪০ যাত্রীকে পরবর্তীতে তাদের গন্তব্যে পাঠানো হয়।
এ ঘটনায় যাত্রীদের বিমান থেকে সরিয়ে নেয়া হয় এবং বিমানযাত্রীদের জন্য পরিবহন ও হোটেলের ব্যবস্থা করা হয়। পরে তাদের পরবর্তী বিমানে ইসলামাবাদ পাঠানো হয়। পাকিস্তান ইন্টারন্যাশনাল
এয়ারলাইন্সের মুখপাত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমান উড্ডয়নের ঠিক কিছুক্ষণ পূর্বে এ ঘটনা ঘটে।