শাহজালালে ১৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

gঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে গত ২২ মাসে ২৮ হাজার কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের সহকারী পরিচালক উম্মে নাহিদা বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মাসুদুর রহমান নামের এক যাত্রী কুয়ালালামপুর থেকে ঢাকাগামী এমএইচ১০২ ফ্লাইটে শাহজালালে আসেন। পরে কোন প্রকার ঘোষণা না দিয়েই সিগারেট নিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার চেষ্টা করেন তিনি। শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে আটক করে সিগারেটগুলো জব্দ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.