রাশিয়ার যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া

রাশিয়ার যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া।

দুইবার আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়ার একটি যুদ্ধবিমানকে সতর্ক করতে গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।শিউল সেনাবাহিনী জানায়, মঙ্গলবার তাদের আকাশসীমায় প্রবেশ করায় ওই যুদ্ধবিমানকে সতর্ক করতেই গুলি করা হয়েছে।

কোরিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে তুর্কিভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক জানায়, রাশিয়ার এ-৫০ যুদ্ধবিমান আকাশসীমায় ঢুকলে শিউল তাদের এফ১৫কে এবং এফ-১৬কে যুদ্ধবিমান দিয়ে এর জবাব দেয়।

রাশিয়ার যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘনের ৫ মিনিটের মধ্যেই শিউল এর জবাব দেয়। এর কিছু সময় পরে জাপানের সঙ্গে বিরোধীয় শিউলের নিয়ন্ত্রিত একই এলাকায় আবার অন্য যুদ্ধবিমান প্রবেশ করে।

সিউলের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এই প্রথম রাশিয়ার কোনো সামরিক বিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে।

দক্ষিণ কোরিয়া এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার যুদ্ধবিমানের সঙ্গে দুটি চীনা সামরিক বিমানও কাদিজ এলাকায় প্রবেশ করেছিল। এ বিষয়ে রাশিয়ার তরফ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের তরফ থেকে বক্তব্য চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.