শাহজালাল বিমানবন্দর থেকে ৭০ লাগেজ পৌঁছে যাবে বাসায়

শাহজালাল বিমানবন্দর থেকে ৭০ লাগেজ পৌঁছে যাবে বাসায়।

গত বুধবার হিমালয় এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে আসা যাত্রীদের মধ্যে ৭০ জন তাঁদের লাগেজ বুঝে পাননি। এমতাবস্থায় এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের তৎপরতায় সেসব লাগেজ যাত্রীদের বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরেফিন রিদওয়ান বলেন, ‘হিমালয় এয়ারলাইন্স আগামী শনিবার লাগেজগুলো নিয়ে আসার কথা বলছিল। কিন্তু আমরা কঠোর অবস্থান নিয়ে বিমান বাংলাদেশের সহায়তায় গতকাল বৃহস্পতিবার লাগেজগুলো নিয়ে এসেছি। এবং সেগুলো আমরা গতকাল থেকেই পৌঁছে দিচ্ছি যাত্রীদের নিকট। ‘

তিনি বলেন, ‘বিমানবন্দরে আমরা কোনো অনিয়ম হতে দেব না। লাগেজ গুলো যদি শনিবারে আসতো তাহলে যে মানুষটার বাড়ি রংপুরে তিনি কীভাবে লাগেজ পেতেন, আবার ঢাকা আসতে হতো তাকে। ‘
এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের ফেসবুক পেইজে বলা হয়েছে, ‘হিমালয় এয়ারলাইন্স এর ফ্লাইটে যারা গত বুধবার দোহা থেকে কাঠমুন্ডু হয়ে ঢাকা এসেছেন তাদের মধ্যে ৭০ জন তাদের লাগেজ পাননি। শনিবার পর্যন্ত হিমালয় এয়ারলাইন্সের কোনও ফ্লাইট না থাকায় বৃহষ্পতিবার বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ফেলে আসা সব লাগেজ নিয়ে আসা হয়েছে। নিয়ম অনুযায়ী লাগেজ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। অর্থাৎ যাত্রীদের বাড়িতে লাগেজ পৌছে দেয়া হচ্ছে।
এতে আরো বলা হয়েছে, ‘ঢাকা – কাঠমুন্ডু রুটে নতুন যাত্রা শুরু করা হিমালয় এয়ারলাইন্স এটি ছিল দ্বিতীয় ফ্লাইট। যুক্তিযুক্ত কারণ ছাড়া যাত্রীদের লাগেজ ফেলে আসার ঘটনা আর ঘটবে না মর্মে হিমালয় এয়ারলাইন্স আশ্বাস প্রদান করেছে। এর ব্যত্যয় ঘটলে আইন অনুযায়ী পদক্ষেপ গৃহীত হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.