সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ হজযাত্রী।
পবিত্র হজ পালনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ার লাইন্সের ২৮০টি হজ ফ্লাইটে ৯৯ হাজার ৮ শ’৫৭ জন হজযাত্রী এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন।
মঙ্গলবার ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, ৩০ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ১৪৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১৩৪টি হজ ফ্লাইটে এসব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।
এরমধ্যে মোট ২৮০টি হজ ফ্লাইটে ৬ হাজার ৬৬৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৩ হাজার ১শ’ ৮৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান।
এ বছর প্রথমবারের মতো সৌদি আরবের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন বাংলাদেশ বিমানবন্দর থেকে চালু করা হয়েছে। ফলে হাজিরা সৌদি পৌছেঁ ইমিগ্রেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি বের হয়ে সহজেই গন্তব্যে পৌঁছাতে পারছেন।
এবার ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯ শ’ ২৩ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন।
এদিকে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে বলে।
এবার গত ৪ জুলাই হজ ফ্লাইট শুরু হয়েছে। সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট হবে আগামী ৫ আগস্ট। আগামী ১৭ আগস্ট হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে।