ব্রেথ টেস্ট’ অ্যালকোহল পজিটিভ, ইউনাইটেড এয়ারলাইনসের দুই পাইলট আটক।
ইউনাইটেড এয়ারলাইনসের দুই পাইলটকে বিমান উড়ার আগেই স্কটল্যান্ডের গ্লাসগো বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তাদের ‘ব্রেথ টেস্ট’ অ্যালকোহল পজিটিভ ছিল। ওই দুই পাইলটের বয়স ৪৫ ও ৬১ বলে উল্লেখ করা হলেও তাদের পরিচয় জানানো হয়নি। বিমানটির গন্তব্য ছিল গ্লাসগো থেকে নিউইয়র্ক।শনিবার (৩ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসি এ খবর ছাপায়।
ইউনাইটেড এয়ারলাইনস এই ঘটনায় বিবৃতি দিয়ে বলেছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। কর্মীদের জন্য কোম্পানির পলিসিতে অ্যালকোহলের জন্য কোনো ছাড় নেই। ওই দুই পাইলটকে তৎক্ষণাৎ চাকরিচ্যুত করা হয়েছে ও স্থানীয় কর্তৃপক্ষকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি।
আটক দুই পাইলটকে আগামী ৫ আগস্ট আদালতে হাজিরের কথা রয়েছে।