পাঁচ দিনের সফরে ঢাকায় এয়ার মার্শাল আর ডি মাথুর

পাঁচ দিনের সফরে ঢাকায় এয়ার মার্শাল আর ডি মাথুর

ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ, এয়ার মার্শাল আর ডি মাথুর এভিএসএম, ভিএসএম পাঁচ দিনের সফরে এখন ঢাকা রয়েছেন। ঢাকার ভারতীয় দূতাবাস জানিয়েছে, রবিবার সকালে তিনি ঢাকায় পৌঁছান।

এয়ার মার্শালের সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী শ্রীমতী শিপ্রা মাথুর এবং একজন প্রতিনিধি রয়েছেন। সফরকালে এয়ার মার্শাল বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এয়ার মার্শাল বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি এবং বিমান বাহিনীর বিভিন্ন বিমানঘাঁটি পরিদর্শন করবেন।

বাংলাদেশে ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফের এই সফর ভারতের নিকটতম প্রতিবেশীর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাসকে জোরদার করতে সহায়তা করবে এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ়তর করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.