বিমানের এমডি ও সিইও হিসেবে যোগ দিলেন মোকাব্বির হোসেন

বিমানের এমডি ও সিইও হিসেবে যোগ দিলেন মোকাব্বির হোসেন।

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে রবিবার মোঃ মোকাব্বির হোসেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। বিমানে যোগদানের পূর্বে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) এবং বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুগ্ম সচিব হিসেবে জনপ্রশাসন, অর্থ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯১ সালে বিসিএস (প্রশাসন) দশম ব্যাচে যোগদান করেন। চাকরি জীবনে তিনি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, থাইল্যান্ড এবং ভারতে বিভিন্ন সময়ে ট্রেনিং প্রাপ্ত হন। মোকাব্বির হোসেন ১ জানুয়ারি, ১৯৬৭ সালে জন্ম গ্রহণ করেন। তার জন্মস্থান সিলেট বিভাগের মৌলভিবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তিনি ব্যক্তি জীবনে বিবাহিত এবং এক কন্যার জনক। -বিজ্ঞপ্তি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.