স্পাইসজেটের যাত্রীবাহী বিমানকে ধাওয়া করেছে পাকিস্তানী যুদ্ধ বিমান

স্পাইসজেটের যাত্রীবাহী বিমানকে ধাওয়া করেছে পাকিস্তানী যুদ্ধ বিমান।

ভারতের একটি বাণিজ্যিক বিমানকে ধাওয়া করেছিল পাকিস্তান বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। এমন দাবি করেছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। গত সেপ্টেম্বরে ভারত থেকে স্পাইস জেটের একটি বিমান কাবুল যাবার পথে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

ডিজিসিএ জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর স্পাইস জেটের একটি বিমান ১২০ জন যাত্রী নিয়ে কাবুল যাচ্ছিল। বোয়িং ৭৩৭ বিমানটি ভুলবশত পাকিস্তানের আকাশপথে ঢুকে পড়ে। এ সময় পাকিস্তানি বিমান বাহিনীর একটি এফ-১৬ বিমান পথ আটকে দাঁড়ায়। এ সময় স্পাইস জেটের পাইলট এটি যে বাণিজ্যিক বিমান সেটা বোঝাতে সক্ষম হন। ফলে পথ থেকে সরে দাড়ায় পাক বিমানটি এবং যাবার অনুমতি দেয়। পরে বোয়িং বিমানটিকে সঙ্গে করে আফগান সীমান্তে নিয়ে যায় এফ-১৬ বিমানটি। বিষয়টি সম্পর্ষকাতর হওয়ায় এ বিষয়ে এর বেশি তথ্য দেয়নি ডিজিসিএ কর্তৃপক্ষ।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমানবাহিনী হামলা চালানোর পর নিজেদের আকাশ পথে ভারতের বিমান প্রবেশ নিষেধ করে দেশটি। কিন্তু ৫০ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুক্ষীন হয়ে গত জুলাই মাসে এই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে পাকিস্তান।

তবে গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা যাওয়ার সময় নিজেদের আকাশ ব্যবহার করতে দেয় নি পাকিস্তান। এ সময় পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জানান, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.