বাংলাদেশ থেকে শ্রমিক না নেওয়ার বিষয়ে কিছু জানায়নি মালয়েশিয়া

BD_MLsia_SM_981855455মালয়েশিয়া থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা বাতিল হলেও বাংলাদেশকে অনুষ্ঠ‍ানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন্নাহার।

রোববার (১৩ মার্চ) সকালে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশকে অনুষ্ঠ‍ানিকভাবে মালয়েশিয়া এ বিষয়ে কিছু জানায়নি। পরবর্তিতে জানতে পারলে জানানো হবে।

এর আগে (১২ মার্চ) নতুন করে বিদেশি শ্রমিক নিয়োগের বিষয়টি স্থগিত করে দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ। এতে করে বাংলাদেশ থেকে যে ১৫ লাখ শ্রমিক নেওয়ার কথা ছিল দেশটির, তা আনুষ্ঠানিকভাবে বাতিল হয়ে গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.