শাহজালাল-শাহ আমানত বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক

শাহজালাল-শাহ আমানত বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক।

রাজধানীর হযরত শাহজালাল ও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল সাময়িক বন্ধ ছিল।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার-ই-আলম বলেন, ঘন কুয়াশায় ভিজিবিলিটি কম থাকায় সকাল ৬টা থেকে শাহ আমানত ও শাহজালালে বিমান চলাচল সাময়িক বন্ধছিল। পরে সকাল সাড়ে ৯টা থেকে বিমান চলাচল শুরু হয়েছে।

তিনি আরও বলেন, এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের কোনো ফ্লাইট চট্টগ্রামে আসেনি। এছাড়া আন্তর্জাতিক রুটের দুটি ফ্লাইট চট্টগ্রামে ল্যান্ড করতে বিলম্ব হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান বলেন, কুয়াশা কিছুটা কেটে যাওয়ায় বেলা ১১টা থেকে শাহজালালে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে।

এদিকে আগামী দুই থেকে তিনদিন নদী অববাহিকায় কুয়াশার এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.