কুয়াশায় যশোর বিমানবন্দরে বিমান চলাচলে বিঘ্ন।
মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়সূচি মেনে চলাচল করানো যাচ্ছে যশোর বিমান বন্দরের ফ্লাইটগুলো।
রোববার যশোর বিমান বন্দরে এয়ারলাইন্সগুলোর ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। আগের দিনও বেশ কয়েকটি ফ্লাইট কয়েক ঘণ্টা দেরিতে যশোরে পৌঁছায় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এছাড়া বাস ও ট্রেনও নির্ধারিত সময় মেনে চলছে না বলে খবর পাওয়া গেছে।
বেসরকারি বিমান ইউএস বাংলার যশোর বিমান বন্দর শাখার ব্যবস্থাপক সাব্বির হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে রোববার ও শনিবার প্রতিটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়।
“সকাল ৯টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইট যশোর থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও আড়াই ঘণ্টা দেরিতে সেটি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
একই অবস্থা নভোএয়ারের। সকাল ৯টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও দুই ঘণ্টা দেরি করে ১১টায় ছেড়ে যায়।
শনিবার বিকেলের দিকের ফ্লাইটের একই অবস্থা হয়েছিল বলে জানান তিনি।
ঘন কুয়াশার কারণে শনিবার সকালে ঢাকায় বিমানবন্দর থেকে চার ঘণ্টা বিমান ওঠা-নামা বন্ধ থাকে।
সেই প্রসঙ্গ টেনে যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক মাসুদুল হক বলেন, ঘন কুয়াশার কারণে শনিবার সকালে ঢাকা শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কিছুটা কমলে রোববার সকাল ১০টার পর প্লেন ওঠানামা শুরু হয়। যে কারণে এর ধারাবাহিকতায় যশোরে বিমানগুলো দেরিতে আসে এবং ঢাকার উদ্দেশে দেরিতে রওনা হয়।