পাকিস্তানের আকাশসীমায় বিমান চলাচলে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র।
সম্ভাব্য হামলার হুমকির কারণে পাকিস্তানের আকাশসীমা ও অঞ্চল নিরাপদ নয় জানিয়ে তা এড়িয়ে চলতে নিজের দেশের উড়ান সংস্থাগুলিকে সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে বলেছে, বাণিজ্যিক ও রাষ্ট্রীয় বিমানসংস্থার উড়োজাহাজগুলো পাকিস্তানি উগ্রবাদী ও জঙ্গি গোষ্ঠীর লক্ষ্য হতে পারে।
বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক ও রাষ্ট্রীয় বাহককে “উগ্রবাদী বা জঙ্গি তৎপরতার কারণে পাকিস্তানের অঞ্চল এবং আকাশসীমা উড়ে যাওয়ার সময়, এর বাইরে বা এর আকাশপথে ওঠার সময় সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সকল বিমানসংস্থা এবং মার্কিন পাইলটদের জন্য ‘নোটাম’ (নােটিস ফর এয়ারম্যান) প্রযোজ্য হবে।