ঐতিহাসিক সফরে কাল কিউবা যাচ্ছেন ওবামা

downloadকমিউনিস্ট রাষ্ট্র কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ধারাবাহিকতায় ঐতিহাসিক সফরে কাল রোববার সে দেশে যাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর এ সফরের মধ্য দিয়ে দেশ দুটির সম্পর্ক নতুন এক যুগে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের চেষ্টা ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে স্নায়ুযুদ্ধকালীন বৈরিতার জেরে এক শতাব্দীর বেশি সময় দেশটির সঙ্গে কিউবার সম্পর্ক অস্থির।
প্রেসিডেন্ট ওবামার বিমান হাভানায় অবতরণ করলে তিনিই হবেন ১৯২৮ সালের পর থেকে কিউবা সফরে যাওয়া প্রথম ক্ষমতাসীন কোনো মার্কিন প্রেসিডেন্ট।
সফরে বারাক ওবামার সঙ্গে থাকছেন স্ত্রী মিশেল ওবামা এবং দুই মেয়ে শাসা ও মালিয়া। ওবামা বৈঠক করবেন কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে। তবে রাউলের বড় ভাই ও সাবেক কিউবান নেতা বিপ্লবী ফিদেল কাস্ত্রোর সঙ্গে তাঁর বৈঠক হচ্ছে না।
জীবনভর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা চালানো কিউবার নাগরিকদের সঙ্গেও সফরে সরাসরি কথা বলবেন ওবামা। স্বদেশে বিরোধীসহ অনেককে সন্তুষ্ট করতে কমিউনিস্ট দেশটিকে তাগিদ দেবেন মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের ব্যাপারেও। যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো তাঁর এ সফরের অন্যতম লক্ষ্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.