অস্ট্রোলিয়ার ক্ষুধার্থ বন্যপ্রানিদের জন্য বিমান থেকে ফেলা হল খাবার

অস্ট্রোলিয়ার ক্ষুধার্থ বন্যপ্রানিদের জন্য বিমান থেকে ফেলা হল খাবার।

কয়েকদিন আগেই অস্ট্রোলিয়ার অধিকাংশ বনাঞ্চল ভয়াবাহ দাবানলে ধ্বংস হয়ে গিয়েছে। অনেক বন্যপ্রানি সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সব ধিরে ধিরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। শুধুতাই নয় এর কবল থেকে মানুষও বাদ পরেনি।

এই প্রতিকুল পরিস্থিতিতে দেখা গিয়েছে বন্যপ্রানিদের খাবার যোগানের কাজ চালিয়েছেন নিউ সাউথ ওয়েলস ন্যশানাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফের উদ্যোগে। বিমান থেকে ফেলা হচ্ছে কয়েক হাজার কিলো গাজর ও মিষ্টি আলু। তারা ২২০০ কেজি টাটকা সবজি মাতিতে ফেলেছেন।

এই অভুক্ত বন্যপ্রাণীদের ক্ষুধা মেটাতে নিউ সাউথ ওয়েলস সরকার নানা ভাবে সহায়তা করছে।ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ এর দেওয়া তথ্য অনুসারে ১২৫ কোটি প্রানির মৃত্যু হয়েছে এই ভয়াবাহ দাবানলে। এবং বিভিন্ন প্রানিদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার চেষ্টা চালানো হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.