আকাশে উড়লো বিশ্বের সর্ব বৃহৎ দ্বৈত ইঞ্জিনের বিমান বোয়িং-৭৭৭এক্স

আকাশে উড়লো বিশ্বের সর্ব বৃহৎ দ্বৈত ইঞ্জিনের বিমান বোয়িং-৭৭৭এক্স।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের সিয়াটোল শহর থেকে উড্ডয়নের পর প্রায় ৪ ঘণ্টা আকাশে উড়ে বোয়িং-৭৭৭এক্স বিমানটি। বিমানটিকে আরো পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে বোয়িং কর্তৃপক্ষ।

বিশ্বের সর্ব বৃহৎ দ্বৈত ইঞ্জিনের বিমানটি ৩৬০ জন যাত্রী ধারণ করতে পারবে। বিমানটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৪২ মিলিয়ন মার্কিন ডলার এবং ইতিমধ্যে ৩০৯টি বিমান বিক্রি হয়েছে। এই বিষয়ে ৭৭৭এক্স বিমানের বিপণন পরিচালক উয়েন্ডি সোয়ার্স বলেন, আমরা কোম্পানি হিসেবে যে দুর্দান্ত কাজ করতে পারি সেটিরই প্রতিনিধিত্ব করে এই বিমান।

বেশ কয়েকটি  বিমান বিধ্বস্তের ঘটনায় বেশ সমালোচিত ছিল বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। কোম্পানিটির ৭৩৭ মডেলে বিমানটি ইন্দোনেশিয়ায় ২০১৮ সালের অক্টোবরে বিধ্বস্ত হয়। এছাড়া ২০১৯ সালের মার্চে ইথিওপিয়ায় একই মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়। মূলত একটি ইঞ্জিল বিকল হলেও আরেকটি ইঞ্জিন দিয়ে চলতে পারবে দ্বৈত ইঞ্জিনের বিমান । তাই ধারণা করা হচ্ছে, এতে হ্রাস পাবে বিমান দুর্ঘটনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.