ভিয়েতনামে চীনের সকল ফ্লাইট বন্ধ ঘোষণা।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চীন থেকে যাতায়াতকারী সকল ফ্লাইট নিষিদ্ধ করেছে প্রতিবেশী ভিয়েতনাম। এছাড়া মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জরুরী জনস্বাস্থ্য সতর্কতা জারি করেছে দেশটির সরকার। খবর ইয়াহু নিউজের। রবিবার স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে। ভিয়েতনাম সরকার এক বিবৃতিতে ঘোষণা করেছে, বিগত দুই সপ্তাহের মধ্যে চীন ভ্রমণ করেছেন এমন বিদেশী পর্যটকদের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে তারা। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ভিয়েতনাম থেকে চীনের মধ্যে চলাচলকারী সকল ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে। চীন ছাড়াও এ তালিকায় রয়েছে হংকং, তাইওয়ান ও ম্যাকাও।