প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জুনিয়র টাইগাররা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে । নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে স্বপ্নের ফাইনালের দেখা পেল জুনিয়র টাইগাররা।মাহমুদুল-শাহাদাতের জুটি এনে দিয়েছে বহু আকাঙ্ক্ষিত সে জয়। মাহমুদুল হাসান জয় ডাকনামের এই ডানহাতি ব্যাটসম্যানের দারুণ এক ইনিংস বাংলাদেশকে ক্রিকেটে প্রথম বিশ্বকাপ ফাইনালের স্বাদ এনে দিল ।
সাকিব-তামিম-মুশফিকেরা পারেননি।দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাই ফেবারিটের ছোট তালিকায় বাংলাদেশ ছিল না। কিন্তু মাহমুদুল-তৌহিদ-শরিফুলদের দল, সব হিসাব বদলে জুনিয়র টাইগাররা চলে গেল ফাইনালে। ৯ ফেব্রুয়ারির বাংলাদেশের জুনিয়র টাইগাররা খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এর সাথে ।
পচেফস্ট্রুমের মাঠ বাংলাদেশের জন্য বহু পরিচিত হয়ে উঠেছে। এ মাঠেই নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ২১২ রানের লক্ষ্য, ৬ উইকেট হাতে রেখেই ছুঁয়েছে বাংলাদেশ দল। ম্যাচের বাকি ছিল আরও ৩৫ বল।
আজ ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ।। প্রথম ২০ ওভারে নিউজিল্যান্ডকে একদম চেপে ধরেছিলেন তাঁরা। ২১তম ওভারে যখন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফার্গুস লেলম্যান ফিরছেন, দলের রান তখন মাত্র ৫৯। ইনিংসের অর্ধভাগ পেরোনোর সময়ও নিউজিল্যান্ডের রান ছিল ৭৪। ওই রানেই চতুর্থ উইকেট হারিয়েছে কিউই যুবারা।
লিডস্টোনকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েছেন বেকহাম হুইলার গ্রিনাল। শেষ ১০ ওভারে এ দুজন ঝড় তোলার অপেক্ষায় ছিলেন। কিন্তু তখনই আঘাত হেনেছেন শরিফুল ইসলাম। লিডস্টোনকে (৪৪) বোল্ড করে দেন এই বাঁহাতি পেসার।
শাহাদাতকে নিয়ে আরেকটি ১০১ রানের জুটিতে ম্যাচ নিয়ে শঙ্কা শেষ করলেন। দারুণ স্ট্রোক প্লের সঙ্গে স্ট্রাইক বদলে নিয়ে কখনো চাপ বাড়াতে দেননি। নিজের সেঞ্চুরি পেয়েই অবশ্য ফিরেছেন মাহমুদুল। ১২৭ বলে ১০০ করা মাহমুদুল ফিরলেও জয় না নিয়ে মাঠ ছাড়েননি শাহাদাত ।