১৭২ যাত্রীবাহী প্লেন ভূপাতিত করতে বসেছিল সিরিয়া!
ইসরায়েলি যুদ্ধবিমান ভেবে ১৭২ যাত্রীবাহী একটি প্লেনে আঘাত করতে বসেছিল সিরিয়া। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে এয়ারবাস এ৩২০ প্লেনটি।
পরে প্লেনটি সিরিয়ার লাতাকিয়ায় রাশিয়া নিয়ন্ত্রিত খামেমিম বিমানঘাঁটিতে অবতরণ করে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, (বৃহস্পতিবার দিনগত) রাত ২টার দিকে চারটি ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমান সিরিয়ার আকাশসীমার বাইরে থেকেই দামেস্ক শহরের উপকণ্ঠে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ওই আঘাতের পর পরবর্তী আঘাত প্রতিরোধে তৎপর হয়ে ওঠে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী। তখন সেই যাত্রীবাহী প্লেনটি ওই আকাশসীমা দিয়ে যাওয়ার সময় সেটিকে প্রায় আঘাত করতে বসছিল সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা।