মধ্যপ্রাচ্য-বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কর কাছে হামলা চালানোর জন্য ১৭২ জন যাত্রীবাহী রাশিয়ার একটি বেসামরিক যাত্রীবাহী বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল।
শুক্রবার রাশিয়ার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাশেনকভ দাবি করেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কর কাছে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালানোর জন্য ১৭২ জন যাত্রীবাহী রাশিয়ার একটি বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে।বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করা ইসরায়েলি বিমানবাহিনীর চরিত্র হয়ে দাঁড়িয়েছে । যাতে করে সিরীয় সেনাবাহিনী তা প্রতিহত করতে না পারে।
কনাশেনকভ বলেন, দামেস্ক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দ্রুত পদক্ষেপের কারণে এয়ারবাস-৩২০ এলাকাটি এড়িয়ে যেতে পেরেছে।।ইসরায়েলি হামলার সময় এয়ারবাস-৩২০ লাইনার বিমান হামলার বিপজ্জনক স্থানে অবতরণের কাছাকাছি ছিল।যা সিরিয়ার বিমান প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থার ফায়ারিং লাইনের মধ্যে ছিল।
তিনি আরও দাবি করেন, দামেস্ক বিমানবন্দরের আশেপাশে পরিস্থিতি ইসরায়েলি রাডারে স্পষ্ট ধরা পড়ছিল। কিন্তু ইসরায়েল কয়েকশ নির্দোষ বেসামরিক মানুষের জীবন নিয়ে খেলা করেছে।
বেসামরিক বিমানটির রুট পরিবর্তন করার পর তা লাটাকিয়া শহরের রুশ বিমানঘাঁটিতে নিরাপদে অবতরণ করেছে বলে জানিয়েছেন তিনি।