ঘূর্ণিঝড় সিয়েরার আঘাতে বিপর্যস্ত ব্রিটেন, বিমানের অনেক ফ্লাইট বাতিল

গতকালের ঘূর্ণিঝড় সিয়েরার আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রিটেন।ঝড়ে পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়েছে। ট্রেন ও ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। বিমানের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থগিত করতে হয়েছে বেশ কয়েকটি খেলাও ।

ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিয়েরায় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৮০ মাইল, অনেক উঁচু রাস্তার দোকানও পানির নিচে ডুবে গেছে। উত্তর ইংল্যান্ড সবচেয়ে বেশি বন্যার কবলে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

২৪০টিরও বেশি স্থানে বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। বাসিন্দারা দুর্বিষহ জীবনের মধ্যে পড়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.