প্রেসিডেন্ট হওয়ামাত্র ইরানের সাথে চুক্তি বাতিল : ট্রাম্প

103933_131যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তার বৈদেশিকনীতির প্রথম অগ্রাধিকার হবে ইরানের সাথে পারমাণবিক চুক্তি বাতিল করা।
এ ব্যাপারে ট্রাম্প আরো বলেন, তেহরানের আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক তিনি ভেঙ্গে দেবেন।
ওয়াশিংটনে ইসরাইলপন্থী মার্কিন লবি এআইপিএসি’র সম্মেলনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা এ নেতা বলেন, ‘আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে ইরানের সাথে করা এ সর্বনাশা পারমাণবিক চুক্তি বতিল করা।’
‘আমি দীর্ঘ দিন ধরে ব্যবসা করছি। আমি চুক্তি করতে জানি। আমি আপনাদেরকে বলতে চাই আমেরিকা, ইসরাইল এবং পুরো মধ্যপ্রাচ্যের জন্য এ চুক্তি সর্বনাশা।’
এআইপিএসি’র সম্মেলনে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্ত্থনা জানানো না হলেও ইরান ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আক্রমণ করে কথা বলার সময় লোকজন তাকে উষ্ণ অভিনন্দন জানায়।
ইরানের মতো শত্রু দেশগুলোকে পুরস্কৃত করায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে চাপের মুখে রাখার জন্য বর্তমান হোয়াইট হাউসকে অভিযুক্ত করেন। তিনি অঙ্গীকার করেন, ‘আমরা ইরানের আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ভেঙে দেব। তেহরানের এ নেটওয়ার্ক বড় ও শক্তিশালী হলেও তারা আমাদের মতো শক্তিশালী নয়।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.