ঘন কুয়াশায় সৈয়দপুরে বিমান ওঠানামা বিঘ্নিত

ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে গতকাল থেকে আজ পর্যন্ত সকালের সবগুলো বিমান অনিয়মিত ভাবে চলাচল করছে।গভীর রাত থেকে সকাল ১০-১১টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে শহর। ফলে জনজীবন বিপর্যায়ের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাতেও সমস্যা দেখা দিয়েছে।

আজ দুপুর ১২টা পর্যন্ত সকালের ৪টি ফ্লাইট ওঠানামা করার কথা থাকলেও একটিও বিমান ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি বা সৈয়দপুর থেকে একটি বিমানও ঢাকার উদ্দেশে রওয়ানা হয়নি। ফলে যাত্রীরা পড়েছেন বিড়ম্বনায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.