পাকিস্তানের করাচী উপকূলে বিষাক্ত গ্যাসে অনন্ত ১৪ জনের মৃত্যু।

রোববার রাতে পাকিস্তানের বন্দর নগরী করাচীর পাশে কামারি এলাকায় গ্যাসের লাইন ছিদ্র হয়ে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে।এ ঘটনায় ১৪ জনের মৃত্যু এবং কয়েক শত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান, দেশটির প্রসিদ্ধ সংবাদ মাধ্যম ডন।

সোমবার করাচী পুলিশ প্রধান আদিল মালিক ডনকে বলেন, ‘করাচীর প্রধান বন্দরের কাছে কামারি এলাকার মানুষেরা যখন হাসপাতালে ছোটাছুটি শুরু করেন, তখন বিষয়টি দলকম বাহিনী ও কর্তৃপক্ষ জানতে পারে।এই ঘটনা দুভাগ্যক্রমে ঘটেছে নাকি নাশকতা তা স্পষ্ট নয়। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

করাচীর কমিশনার ইফতেখার সালওয়ানি রোববার রাতের গ্যাস লিকেজের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নিহতের খবর নিশ্চিত করেছেন ।ডক্টর জিয়াউদ্দিন হাসপাতালে ৯ জন, কুতিয়ানা হাসপাতালে ২ জন,করাচীর সিভিল হাসপাতালে ২ জন এবং বুরহানি হাসপাতালে ১ জন মারা গেছেন।অধিকাংশই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। তবে গুরুতর পাঁচজনকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

ডক্টর জিয়াউদ্দিন হাসপাতালের চিকিৎসক আমির শেহজাদ জানান ‘দুর্ঘটনার পর থেকে অর্থাৎ গত দুই দিন ধরে জিয়াউদ্দিন হাসপাতালে প্রায় ২৫০ জনকে চিকিৎসা দিতে আনা হয়।এই হাসপাতালে ৯ জন মারা গেছেন।গুরুতর পাঁচজনকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।শুধু সোমবারই ১০০ জন ভর্তি হয়।তারা সবাই বিষাক্ত গ্যাসে শ্বাস নিতে পারছিলেন না। এদের মধ্যে অধিকাংশই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.