বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রকিউরমেন্ট এবং লজিস্টিক সাপোর্ট পরিদপ্তর) মমিনুল ইসলাম কে অবসরে পাঠিয়েছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রনালয়। মংগলবার এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, যেহেতু বিমানের পরিচালক মমিনুল ইসলাম ১৯৮৬ সালে জুনিয়র সিকিউরিট অফিসার হিসাবে চাকুরিতে যোগদান করেন এবং ইতিমধ্যে তার চাকুরির মেয়াদকাল ২৫ বছর পুর্ণ হয়েছে।
যেহেতু বিমানের স্বার্থে তাকে চাকুরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন,
সেহেতু বিমান কতৃক গৃহিত ও অনুসৃত বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী বিধিমালা ১৯৮৮ এর বিাধ ৫(ক) অনুযায়ী তাকে বিমানের চাকুরি হতে অবসর প্রদান করা হলো।
মংগলবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই অবসরের বথা জানানো হয় পরিচালক মমিনুল ইসলামকে।
