কলকাতায় জরুরি অবতরণ করলো গুয়াহাটি গামী বিমান।

কলকাতায় জরুরি অবতরণ করল গুয়াহাটিগামী এক বিমান। বুধবার সকালে বিমানটি অবতরণ করে।বিমানটিতে  ১৮৩ জন যাত্রী ছিলেন।

বুধবার সকাল (৬.১০ মিঃ) গুয়াহাটিগামী বিমান ৬৪৮০-এর পাইলটের থেকে ফোন আসে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে। জানানো হয়, বিমানের জ্বালানিতে লিক রয়েছে বলে সন্দেহ হচ্ছে পাইলটের। সেই কারণে কোনওরকম ঝুঁকি না-নিয়ে বিমানটির জরুরি অবতরণ করতে চান পাইলট।

এরপর বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের ব্যবস্থা করা হয়। কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের পর বিমানটির পরীক্ষা-নীরিক্ষা শুরু করেন কর্তৃপক্ষ।। পরীক্ষার পর বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানের জ্বালানিতে কোনও লিক নেই। লিক রয়েছে পানির ট্যাংকে। তা সারানোর কাজ চলছে। এ দিকে, বিমানে যে ১৮৩ জন যাত্রী ছিলেন তাঁরা বিমানবন্দরেই অপেক্ষা করছেন। সমস্যা কাটলে বিমানটি ফের গন্তব্যের দিকে রওনা দেবে।

সুত্রঃ এই সময়

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.