‘গণতান্ত্রিক উপায়ে খালেদার মুক্তির চেষ্টা করছে বিএনপি’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য গণতান্ত্রিক উপায়ে দলের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘জনগণের ম্যান্ডেটবিহীন সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় না, মানববন্ধন করার স্পেস দেয় না। জনগণের আকাঙ্ক্ষা দমিয়ে রেখে এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়।’

তিনি বলেন, ‘পরিকল্পিতভাবেই ষড়যন্ত্র করে অসুস্থ বেগম জিয়াকে আটকে রেখেছে বর্তমান সরকার। গণতান্ত্রিক উপায়েই বেগম জিয়াকে মুক্ত করতে বিএনপি চেষ্টা করে যাচ্ছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.