ফজলে নূর তাপসের প্রথম বৈঠকেই ‘মশা ইস্যু’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসিসি) মেয়র হিসেবে শপথ নেওয়ার পর সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করতে যাচ্ছেন শেখ ফজলে নূর তাপস। ওই সভায় মশা নিধনের বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হবে।

সোমবার (২ মার্চ) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার মতিঝিলে বাংলার বাণী ভবনে ডিএসসিসির নবনির্বাচিত মেয়র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং মশা নিধনের বিষয়ে দিকনির্দেশনা দেবেন।

গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেন ফজলে নূর তাপস। ওই অনুষ্ঠানে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, মশা যেন মেয়র পদ কেড়ে না নেয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.