বাংলাদেশকে সেনাবাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত ১০টি কুকুর উপহার দিলো ভারত।

বুধবার সেনাবাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত ১০টি কুকুর উপহার হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়েছে ভারত।

কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল আরকে সাজেদ ভারতের পেট্রাপোল ক্যাম্পে এসে বেনাপোল দিয়ে, বেলা ১২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মিজানুর রহমানের কাছে কুকুরগুলো হস্তান্তর করেন।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে বুধবার সকালে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করেছে। এ নিয়ে দ্বিতীয় চালানের ১০টি কুকুরসহ মোট ২০টি কুকুর বাংলাদেশে আসল।

বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল মিজানুর রহমান বলেন, এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতিকারী শনাক্ত করতে সক্ষম বলে ভারত থেকে আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বরও ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছিলো ভারতীয় সেনাবাহিনী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.