কুয়েতগামী যাত্রীদের নির্ধারিত মেডিক্যাল সেন্টার থেকে করোনাভাইরাস আক্রান্ত নন এমন সনদ নিতে হবে। স্বাস্থ্য সনদ না থাকলে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থাটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের যারা বর্তমানে দেশে অবস্থান করছেন, তাদের জন্য কুয়েত সরকার কিছু শর্ত আরোপ করেছে। আগামী ৮ মার্চ থেকে বাংলাদেশ থেকে কুয়েতে প্রবেশকারীদের অবশ্যই বাংলাদেশের কুয়েত দূতাবাস কর্তৃক অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে ‘করোনাভাইরাস এ আক্রান্ত নন’-মর্মে প্রত্যয়নপত্র নিতে হবে। করোনাভাইরাস পরীক্ষা সনদ ব্যতীত কেউ কুয়েতে গমনের চেষ্টা করলে তাকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হবে।
এতে আরো বলা হয়, বর্ণিত অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কুয়েতগামী যাত্রীদেরকে কুয়েত দূতাবাস কর্তৃক নির্ধারিত মেডিক্যাল সেন্টার থেকে প্রত্যয়নপত্র বিমান চেক-ইন কাউন্টারে ‘বোডিং কার্ড ইস্যুকালে’ প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় সম্মানিত যাত্রীদেরকে পরিবহন সম্ভব হবে না।
জানা যায়, প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ ১০ দেশের নাগরিকদের কুয়েত প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে কুয়েত সরকার। এই ১০ দেশের নাগরিকরা কুয়েত দূতাবাসের দেওয়া সনদ দেখাতে পারলে কেবল তাদের সে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সেই সনদে লেখা থাকবে ‘ওই যাত্রী করোনাভাইরাস থেকে মুক্ত’।
মঙ্গলবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নির্দেশ অমান্য করা কোনো নাগরিককে ফেরত পাঠাতে অর্থ গুনবে না কুয়েত সরকার। নিজ খরচে তাকে ফিরে যেতে হবে। পাশাপাশি নির্দেশ অমান্য করার কারণে বহনকারী বিমান সংস্থাকে জরিমানা করা হবে।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রাজধানীর মহাখালীতে অবস্থিত ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) ল্যাবরেটরিতে কুয়েতপ্রবাসী বাংলাদেশি নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। শনিবার থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে।
মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রায় ৩ লাখের মতো বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। যারা বিভিন্ন সময় ছুটি এবং জরুরি প্রয়োজনে দেশে আসেন।
কুয়েত ভ্রমণ সংক্রান্ত জরুরী প্রেস বিজ্ঞপ্তি
কুয়েত গমণকারী সম্মানিত যাত্রীগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুয়েত সরকার আগামী ৮ই মার্চ ২০২০ হতে বাংলাদেশ হতে কুয়েতে প্রবেশকারীগণের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছে। শর্তানুযায়ী কুয়েতে প্রবেশকারীগণকে অবশ্যই বাংলাদেশস্থ কুয়েত দূতাবাস কর্তৃক অনুমোদিত মেডিকেল সেন্টার হতে করোনাভাইরাস (COVID-19) এ আক্রান্ত নন মর্মে প্রত্যয়ণ পত্র গ্রহণ করতে হবে। করোনাভাইরাস পরীক্ষা সনদ ব্যতিত কেহ কুয়েতে গমণের চেষ্টা করলে তাকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হবে।
বর্ণিত অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইটে কুয়েত গামী সম্মানিত যাত্রীদেরকে কুয়েত দূতাবাস কর্তৃক নির্ধারিত মেডিকেল সেন্টার হতে “করোনাভাইরাস এ আক্রান্ত নন” মর্মে ইস্যুকৃত প্রত্যয়ণপত্র বিমানচেক-ইন কাউন্টারে “বোডিং কার্ড ইস্যু কালে” প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় সম্মানিত যাত্রীগণ কে পরিবহন সম্ভব হবেনা।
যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশে কুয়েত দূতাবাস কর্তৃক অনুমোদিত মেডিকেল সেন্টার সমূহের তালিকা এতদ্সঙ্গে সংযুক্ত (পাতা-০১-০২)।
জরুরী প্রয়োজনেঃ
বিমান কলসেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬,
এয়ারপোর্ট : ০১৭৭৭৭১৫৫৩৩
ওয়েবসাইট: www.biman-airlines.com
| GCC Approved Medical centre’s Association (GAMCA), Dhaka | ||
| Address | ||
| : | 2505/2506, Gagon Tower, House: 34 (100 feet raod), Madani Avenue, Natun Bazar Vatara, Dhaka-1212, Bangladesh. |
|
| Phone | : | 88 – 02 – 9853175, 88-02-9853176 |
| : | gamcadhaka@gamcabd.org | |
| Website | : | www.gamcabd.org |