ব্রাসেলসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি

2016-03-25_3_170078মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভয়াবহ সন্ত্রাসী হামলার পর বেলজিয়ামের প্রতি ওয়াশিংটনের সমর্থন ও সমবেদনা জানাতে ব্রাসেলস গেছেন।
ভয়াবহ এই হামলায় ৩১ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছে। ইসলামিক স্টেট এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সফরকালে কেরি বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিচেল ও রাজা ফিলিপে’র সঙ্গে সাক্ষাত করবেন।
এছাড়াও কেরি ইউরোপীয় কমিশনের প্রধান জাঁ-ক্লদ জাঙ্কারের সঙ্গেও দেখা করবেন।
দিনের শেষে তিনি ওয়াশিংটনর ফিরে যাবেন।
বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, কেরি এসব হামলার তদন্তে এবং সহিংস সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টায় অবদান অব্যহত রাখতে বেলজিয়ামের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.