ভারতে তৈরি হবে উড়ুক্কু গাড়ি

ভারতে তৈরি করা হবে উড়ুক্কু গাড়ি। নেদারল্যান্ডসভিত্তিক উড়ুক্কু গাড়ি নির্মাতা পার্সোনাল এয়ারল্যান্ড ভেহিক্যাল (পিএএল-ভি) ভারতের গুজরাটে উৎপাদন কারখানা করবে।

পিএএল-ভি এক বিবৃতিতে বলেছে, ভারত সরকার গুজরাটে উড়ুক্কু গাড়ির কারখানা করতে প্রয়োজনীয় সব ধরনের অনুমোদন দেয়ার আশ্বাস দিয়েছে। পিএএল-ভির আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিভাগের ভাইস প্রেসিডেন্ট কার্লো মাসবোমেলের বিবৃতিতে বলা হয়, বিশ্বমানের কারখানা গুজরাটে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া বাণিজ্যিক বন্দর ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছে।

এতে ভারত থেকে উড়ুক্কু গাড়ি তৈরি করে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ অন্যান্য দেশে সরবরাহ করতে পারবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ১১০টি উড়ুক্কু গাড়ি তৈরির ফরমাশও পেয়েছেন তারা।

পিএএল-ভির তৈরি উড়ুক্কু গাড়িতে দুটি ইঞ্জিন থাকবে, যা রাস্তায় চলার সময় ১৬০ কিলোমিটার গতি তুলতে পারবে। এই গাড়ি আকাশে ওড়ার সময় গতি হবে ঘণ্টায় ১৮০ কিলোমিটার।

সাধারণ গাড়ি থেকে উড়ুক্কু গাড়িতে রূপ নিতে সময় লাগবে তিন মিনিট। একবার পূর্ণ জ্বালানি ভরা হলে এটি সর্বোচ্চ ৫০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.