ইতালি ফেরত যাত্রীদের একসেস কন্ট্রোল ও নিরাপত্তায় হজ ক্যাম্পে সেনা মোতায়েন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ইতালি ফেরত যাত্রীদের একসেস কন্ট্রোল ও নিরাপত্তায় হজ ক্যাম্পে সেনা মোতায়েন করা হয়েছে।

আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ করেছে ইতালি থেকে দেশে ফেরা ১৪২ বাংলাদেশি। পরীক্ষা-নিরীক্ষার জন্য তাদের আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে তাদের নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাসদস্য।

আজ শনিবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে আশকোনা হজ ক্যাম্পে ইতালি ফেরত যাত্রীদের একসেস কন্ট্রোল ও নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে ইতালির রোম থেকে দেশে ফেরা ১৪২ জন বাংলাদেশিকে প্রয়োজনে সরকারি তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটিতে থাকা ১৪২ জনের শরীরে প্রাথমিকভাবে করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে পরীক্ষা নিরীক্ষার পর তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানিয়েছে আইইডিসিআর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.