ইতালিফেরত ১৪২ জনকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে।

করোনাভাইরাসের উপসর্গ না পাওয়ায় আশকোনার হজক্যাম্পে ইতালিফেরত ১৪২ জনকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এ ছাড়া ৫৯ জনকে গাজীপুরে নেওয়া হবে।

আজ শনিবার (১৪ মার্চ) রাতে আইইডিসিআর এ তথ্য জানিয়েছে।

এর আগে পরিবার, স্বজন সর্বোপরি দেশের মানুষের স্বার্থে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হলেও সদ্য ইতালির রোম থেকে ফেরা ১৪২ জন সরকারি নির্দেশনা মেনে চলতে অস্বীকৃতি জানায়। পরে তারা সেখানে বিক্ষোভ শুরু করেন। এ সময় বাইরে থেকে তাদের স্বজনরাও বিক্ষোভে যোগ দেন। এক পর্যায়ে তাদের নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাসদস্য মোতায়েন করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.