ঝুঁকি মনে হলেই ফ্লাইট বন্ধ: সিভিল এভিয়েশন চেয়ারম্যান মফিদুর

চায়না সাউদার্ন, চায়না ইস্টার্ন, ক্যাথে প্যাসিফিক ও থাই এয়ারওয়েজ ছাড়া ঢাকা থেকে সব বন্ধ

করোনা ঝুঁকি তুলনামূলক কম থাকায় চারটি জায়গায় ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

আজ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মফিদুর রহমান বলেন, করোনাভাইরাসের ঝুঁকি সব জায়গায় আছে। কম ঝুঁকি, বেশি ঝুঁকি। আমরা যেখানে কম ঝুঁকি দেখছি, সেখানে যাচ্ছি। এখন চারটি জায়গায় ঝুঁকি কম দেখছি।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ রাত ১২টা থেকে যুক্তরাজ্য, চীন, হংকং, ব্যাংকক ছাড়া সব দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদুল আহসান সাংবাদিকদের জানান, চায়না সাউদার্ন, চায়না ইস্টার্ন, ক্যাথে প্যাসিফিক ও থাই এয়ারওয়েজ ছাড়া ঢাকা থেকে এই সময়ে আর কোনো এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনা করা হবে না।

করোনাভাইরাসের কারণে গতকাল থাইল্যান্ডের ব্যাংককে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে, গত বৃহস্পতিবার আরব আমিরাত ও সিঙ্গাপুরে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বিমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.