দুই পারের কানাকানি

2par২৫ মার্চ সন্ধ্যায় কে আইবি কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ডার্ড গ্রুপের আয়োজনে ‘দুই পারের কানাকানি’ শিরোনামের এক মনোজ্ঞ অনুষ্ঠান। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিকত এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ, নজরুল, শামসুর রাহমান, জীবনানন্দ দাসের কবিতা আবৃত্তি করেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত আবৃত্তিশিল্পী ব্রততী বন্দোপাধ্যায় ও সংগীত পরিবেশন করেন প্রখ্যাত সংগীতশিল্পী জয়তী চক্রবর্তী। তার আগে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে ডার্ড গ্রুপের কর্মচারীদের সন্তানদের নিয়ে প্রতিষ্ঠিত কিরণ কলা ভবন-এর ক্ষুদে শিল্পীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইবতেমাদ উদ দৌলাহ্ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ্। আড়াই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডার্ড গ্রুপ পরিবারের সদস্য এবং দেশের শিল্প সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আরো ছিল কিরণ কলা ভবনের শিক্ষার্থীদের আঁকা চিত্র প্রদর্শনী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.