খালেদার পরোয়ানায় রাজধানীতে বিক্ষোভ

2016_03_19_14_22_14_s4F1flMmQpfWjcGXmZDPJWCh79maLy_originalবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ মিছিল হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পল্টন থানার সামনে হয়ে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু; ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, রফিক হাওলাদার, নজরুল ইসলাম; নগর উত্তরের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন মুন্না, এমদাদুল হক, মাহবুব আলম মন্টুসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন

এদিকে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মিছিলের পর বিএনপি কার্যালয়ের সামনের সড়কে পল্টন থানা ও শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে।

প্রসঙ্গত, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল করছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.