সৌদি আরবের রিয়াদ থেকে নিজ কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী ইমরান হোসেন (৪২) নিহত হয়েছেন। একই ঘটনায় অপর সহকর্মী ফারুক গুরুতর আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন (৪২) সৌদি আরবের নাজরান প্রবাসী ব্যবসায়ী এবং এনটিভির প্রতিনিধি ছিলেন। তার গ্রামের বাড়ী টাঙ্গাইলের নাগরপুর। ইমরান আহমেদ ঢাকার সাভারে বসবাস করতেন। দুই ছেলে দুই মেয়েসহ চার সন্তানের জনক ছিলেন তিনি।
নিহত ইমরান হোসেন মরদেহ স্থানীয় সরকারি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইমরান হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ), জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জ্যাব), এনটিভি সৌদি আরব দর্শক ফোরামের সভাপতি অধ্যপক রফিকুল ইসলাম. সাধারণ সম্পাদক কাজী সেলিম রেজা, এনটিভি সৌদি আরব ব্যুরো প্রধান সাংবাদিক ফারুক আহমেদ চান।
