রাষ্ট্রদ্রোহ মামলা : ৫ হাজার টাকা মুচলেকায় খালেদার জামিন

2016_04_05_11_33_42_ayQVZhRPyy3UEpOwSy1eWg79Mrce7A_originalবঙ্গবন্ধু ও শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ৫ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন টিপুর আদালতে শুনানি শেষে বিচারক এ জামিন মঞ্জুর করেন। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যাত্রাবাড়ী থানার পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে হত্যা ও দগ্ধ হওয়ার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা ও গ্যাটকো দুর্নীতি মামলাতেও জামিন পান বিএনপি চেয়ারপারসন।

সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পৌঁছান খালেদা জিয়া। সাদা রঙের গাড়ি থেকে খালেদা জিয়া নামার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক নেতা-কর্মী স্লোগানে মুখর করে তোলেন আদালত প্রাঙ্গণ।

বঙ্গবন্ধু ও শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ২৫ জানুয়ারি ঢাকা সিএমএম আদালতে একটি মামলা হয়। ওই মামলায় ৩ মার্চ খালেদা জিয়াকে আদালতে হাজির হতে সমন দেওয়া হয়। কিন্তু ওইদিন তার পক্ষে সময় চাওয়ায় ১০ এপ্রিল তাকে আদালতে হাজির হতে সমন প্রদান করেন আদালত।

২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় খালেদা জিয়া ওই মন্তব্য করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.