থাইল্যান্ডে সেমিফাইনালে দূর্জয়-সানিদের ওয়ালটন ওয়ারিয়র্স

Walton Team photo 1থাইল্যান্ডের সবচেয়ে আদি সমুদ্র সৈকত নিবাস হুয়া হিনে শুরু হওয়া ‘হুয়া হিন ক্রিকেট সিক্সেস’ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ওয়ালটন ওয়ারিয়র্স। এটা তাদের টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন থাই থেভাদার বিপক্ষে জয় পাওয়া ওয়ালটন ওয়ারিয়র্স মঙ্গলবার চার্লটন সিসিকে ৪ উইকেটে হারিয়েছে। দোসিত থানি রিসোর্ট মাঠে টসে জিতে ব্যাটিং করতে নেমে চার্লটন সিসি নির্ধারিত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৪ রান করে। জবাবে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় ওয়ালটন। ওপেনার মেহেদী মারুফ ৬ রান করে ফিরলেও রুবায়েত ১৮ রান যোগ করেন স্কোরকার্ডে। এছাড়া ম্যাচসেরা ইলিয়াস সানির ব্যাট থেকে আসে ১৮ রান। বাংলাদেশ জাতীয় দলের দলের বাঁহাতি এই স্পিনারই শুরু থেকে ওয়ালটনের ব্যাটিং লাইন আপ টিকিয়ে রাখেন। ‘হুয়া হিন ক্রিকেট সিক্সেস’ টুর্নামেন্টে তিন বিভাগে মোট ২০টি দল অংশ নিচ্ছে। দুই বিভাগে বাংলাদেশ থেকে দুটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। কাপ বিভাগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে ‘ওয়ালটন ওয়ারিয়র্স। ২০১৪ সালে চিয়াং মাই আন্তর্জাতিক সিক্স-এ-সাইড ক্রিকেটে ওয়ালটন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। থাইল্যান্ডের স্কুল ক্রিকেট উন্নয়নের জন্য গত ২৭ বছর ধরে থাইল্যান্ডের সমুদ্র উপকুলীয় শহর চিয়াং মাইতে এই টুর্নামেন্টটি হচ্ছে। ২৬ তম আসরের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এই বছর হুয়া হিন ক্রিকেট সিক্সেসে ওয়ালটন ওয়ারিয়র্সকে আমন্ত্রণ জানানো হয়েছে। ১৯৯৭ সাল থেকে হুয়া হিন ক্রিকেট সিক্সেস টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। জমজমাট এ টুর্নামেন্টে প্রতিবছর অংশ নিচ্ছে স্বাগতিক থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওয়ালটনের জার্সিতে এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। সঙ্গে আছেন জাতীয় ক্রিকেট দলের স্পিনার ইলিয়াস সানি ও পেসার মোহাম্মদ শরীফ। ওয়ালটনের অন্যান্য ক্রিকেটাররা হলেন- আনোয়ারুল ইসলাম, মেহেদী মারুফ, সুনান রুবায়েত, আরিফুল ইসলাম সবুজ, মিনহাজ আহমেদ শাফিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.