‘বিএনপি ও টিআইবির বক্তব্য চরম দায়িত্বহীনতা’

আওয়ামী লীগের ত্রাণ কমিটি নিয়ে বিএনপি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) না বুঝে, তড়িঘড়ি করে বক্তব্য দিয়ে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, না বুঝে তড়িঘড়ি করে আওয়ামী লীগের ত্রাণ কমিটি নিয়ে টিআইবি ও বিএনপির বক্তব্য দেওয়া চরম দায়িত্বহীনতার পরিচয়।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে একাদশ জাতীয় সংসদের ৭ম এবং চলতি বছরের দ্বিতীয় অধিবেশনে যোগ দেওয়ার আগে সংসদ চত্বরে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

টিআইবির পক্ষ থেকে শুক্রবার (১৭ এপ্রিল) আওয়ামী লীগের ত্রাণ কমিটির বিষয়ে দেওয়া বক্তব্য খণ্ডন করে ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায় পর্যন্ত যে ত্রাণ বিতরণ কমিটি গঠন করতে বলা হয়েছে, তা শুধুমাত্র দলীয় ত্রাণের সুষ্ঠু বিতরণ ও সমন্বয়ের জন্য। সরকারি ত্রাণ বিতরণের জন্য নয়।

‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বা বিরোধী দল হিসেবেও সবসময় সব দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে এবং শেখ হাসিনা সর্বদা সেই নির্দেশই দিয়েছেন’ উল্লেখ করেন ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, দলীয় ত্রাণ কমিটির কাজ হবে শুধু আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া ত্রাণ বিতরণ করা। দলের সব পর্যায়ের নেতাদের করোনা পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই যে ত্রাণ বিতরণ করছেন, তা সমন্বয় করা। যাতে সব মানুষের কাছে ত্রাণ পৌঁছায়, কোনো দুস্থ মানুষই এ কার্যক্রমের বাইরে না থাকে এবং সুষম বন্টন হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.