সাতক্ষীরার ভোমরা বন্দর এলাকা থেকে ১১টি ট্রাক ভর্তি দেড় কোটি টাকা মূল্যের ৬৬ দশমিক ৩ মেট্রিক টন ভারতীয় পান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভোমরার বাঁশকল চেক পোস্ট থেকে পানগুলো জব্দ করা হয়।
বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বন্দর ছেড়ে যাওয়ার সময় ১১টি ট্রাক ভর্তি ৬৬ দশমিক ৩ মেট্রিক টন পান জব্দ করা হয়। যার ৬০ ভাগ কর ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছে। এতে সরকার প্রায় পাঁচ লাখ টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে।
পানগুলো আমদানি করেছে সুমাইয়া এন্টারপ্রাইজ এবং ছাড় করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট আলেয়া এন্টারপ্রাইজ ও সুন্দরবন এন্টারপ্রাইজ।
ট্রাকসহ জব্দকৃত পানের দাম প্রায় ৭ কোটি টাকা বলে জানান তিনি। এর মধ্যে পানের দাম দেড় কোটি টাকা।
