‘রিজার্ভের অর্থ ফিরিয়ে দিতে সক্ষম হবে ফিলিপাইন’

jhon gomejরিজার্ভের চুরি যাওয়া অর্থ ফিলিপিন্স সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাংলাদেশকে ফিরিয়ে দিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। দেশটির সরকার ও অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের সাথে আলোচনা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা ফিরিয়ে আনা সম্ভব বলেও মনে করেন তিনি। পাশাপাশি সিনেটের কার্যক্রম ও সিনেট সদস্যদের বিশেষভাবে ধন্যবাদও জানান জন গোমেজ। ফিলিপাইনের সংবাদ মাধ্যমে ‘এএনসি’-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেন, ‘ফিলিপাইনের চলমান সিনেট তদন্ত কার্যক্রমের ওপর বাংলাদেশ সরকারের যথেষ্ট আস্থা রয়েছে। অর্থ পাচারের এই ঘটনাকে সিনেট বেশ গুরুত্বের সাথে নিয়েছে। এজন্য আমরা সিনেটরদের কাছে কৃতজ্ঞ।’ তিনি বলেন, ‘বিশেষ করে সিনেটর ওসমেনা, তেওফিস্তো ও রেক্টো আমাদের এ ঘটনায় বেশ সাহায্য করছেন। যা অব্যাহত থাকলে পাচার হয়ে যাওয়া পুরো অর্থই আইনি প্রক্রিয়া মেনে বাংলাদেশ ফেরত পাবে বলে আশা করছি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.