৪ মে থেকে মালয়েশিয়ায় চালু হচ্ছে অধিকাংশ ব্যবসা

করোনাভাইরাস সংক্রমণের পর দেড় মাস ধরে মালয়েশিয়া লকডাউন। জরুরি সেবার প্রতিষ্ঠান ছাড়া আর সবই বন্ধ। এতে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতির মুখে তারা। অর্থনীতির চাকা ফের সচল করতে শর্তসাপেক্ষে ব্যবসা-বাণিজ্য চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিইদ্দিন ইয়াসিন শুক্রবার টেলিভিশন বার্তায় জানালেন, ৪ মে থেকে দেশটির অধিকাংশ ব্যবসা চালু হচ্ছে। অবশ্য বিধিনিষেধ পুরোপুরি উঠছে না। বড় ধরনের জনসমাগম হয় এমন ব্যবসা-বাণিজ্য যেমন সিনেমা হল কিংবা বাজার বন্ধ থাকবে।

গত ১৮ মার্চ থেকে জরুরি নয় এমন ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেয় সরকার। এই লকডাউনে ৬ হাজার ৩০০ কোটি আর্থিক ক্ষতি হয়েছে জানান মুহিইদ্দিন। এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে ৬ হাজার ২ জনের মাঝে। প্রাণহানি হয়েছে ১০২ জনের। সম্প্রতি সংক্রমণ ও মৃত্যুর হার কমে যাওয়ায় বিধিনিষেধ ও কড়াকড়ি শিথিল করছে সরকার।

Comments (0)
Add Comment