বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে আটকা পড়া আরও ১৩৫ জন দেশে ফিরেছেন

কলকাতাসহ বিভিন্ন স্থানে করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ভারতে আটকা পড়া আরও ১৩৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ছোট ছোট দলে তারা দেশে ফিরেছেন। এ নিয়ে গত ৬ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত এ চেকপোস্ট দিয়ে ১ হাজার ৩৩০ বাংলাদেশি দেশে ফিরলেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন, ফেরত আসা ১৩৫ বাংলাদেশিকে বিশেষ নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

বেনাপোল মেডিকেল অফিসার শুভংকর কুমার জানান, ফেরত আসা ১৩৫ পাসপোর্ট যাত্রীদের গাজিরদরগাহ মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন রাখা হবে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল জানান, ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর যদি কারো শরীরে করোনা সংক্রমণ ধরা না পড়ে তবে সরাসরি বাড়ি চলে যাবে

Comments (0)
Add Comment