সিরিয়ায় ইফতারের আগে ধূমপান করায় এক চিত্রশিল্পীকে হত্যা করা হয়েছে। তিনি ছবি এঁকে দেশটির সরকার বিরোধী বিপ্লবকে সমর্থন করতেন বলে জানা যায়।
সোমবার (৪ মে) সন্ধ্যায় দেশটির আল নূর শহরে এই ঘটনা ঘটে। এ ঘটনার সময় তিনি আহত হন। পরে মারা যান।
আদনান কদরশ নামের ওই চিত্রশিল্পী ওই এলাকায় ইফতারের আগে প্রকাশ্যে ধূমপান করেন। এই ঘটনা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এসময় গ্রেনেড ছুড়াও হয়। এতে তিনি আহত হয়ে মারা যান।
দেশটির কিছু স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুধুমাত্র ধূমপান করার জন্যই তাকে হত্যা করা হয়েছে।
কোডস ১৯৯৯ সালে শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ইদেলিব শহর থেকে প্রাথমিক ও মাধ্যমিকের পড়াশোনা শেষ করেন। তিনি সাত বছর ভিজ্যুয়াল আর্টস সেন্টারেও কাজ করেছিলেন। সিরিয়ার বিপ্লব শুরু হওয়ার সাথে সাথে কাদরশ দমন-পীড়নের অবসানের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে ছকি আঁকতে শুরু করেন।
সূত্র: সিরিয়ান অবজারবার।